ভোক্তা পর্যায়ে বেড়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম

লেখক: ডিএল ডেস্ক
প্রকাশ: ১১ মাস আগে

দেশের ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম সমন্বয় করে বাড়িয়েছে সরকার। নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১০২ টাকা থেকে বাড়িয়ে ১০৪ টাকা, অকটেন ১২২ থেকে ১২৪ টাকা, পেট্রোল ১১৮ থেকে ১২০ টাকা এবং কেরোসিন ১১৪ টাকা থেকে ১১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই নতুন দর ঘোষণা করে। জানানো হয়, সোমবার (১ ডিসেম্বর) সকাল থেকেই নতুন দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় পদ্ধতির আওতায় ডিসেম্বর মাসের জন্য দেশের তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন  বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপসঃ কমিশন